ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্বের আনুষ্ঠানিকতা বাকি থাকলেও মাঠে দাপট কমেনি নিগার সুলতানা জ্যোতির দল। আজ কীর্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
নেপালে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। গ্রুপ পর্বে টানা চার জয়ের পর সুপার সিক্সেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। থাইল্যান্ডকে হারানোর পর আজ স্কটল্যান্ডের বিপক্ষেও একপেশে জয় তুলে নেয় জ্যোতিরা।
বাংলাদেশের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় দ্রুতই বড় বিপর্যয়ের মুখে পড়ে দলটি। ১৬.৩ ওভারে ৯ উইকেটে ৭৮ রানে নেমে আসে স্কটিশদের ইনিংস। শেষ উইকেটে পিপ্পা স্প্রুল ও অলিভিয়া বেলের ২৩ রানের জুটিতে কোনোমতে শতরান স্পর্শ করে তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানেই থামে স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত ছিলেন পিপ্পা স্প্রুল। বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। লেগস্পিনার স্বর্ণা আক্তারও ৩ উইকেট শিকার করেন, ৪ ওভারে মাত্র ১৩ রান দেন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯১ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকেই আসে ইনিংসের সর্বোচ্চ রান। ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
স্কটল্যান্ডের হয়ে প্রিয়ানাজ চ্যাটার্জি, ক্লো আবেল ও ক্যাথেরিন ফ্রেজার একটি করে উইকেট নেন। বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা (১৫) ও স্বর্ণা আক্তার (৫) রানআউট হন।
এদিকে জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আটটি দল আগেই চূড়ান্ত হয়েছে। বাকি চারটি দল নির্ধারিত হচ্ছে বাছাইপর্ব থেকে। বাংলাদেশ ও নেদারল্যান্ডস ইতোমধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে। এর আগে মুলপানিতে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। একই দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডস বৃষ্টি আইনে ২১ রানে জয় পায়। তাতেই বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়।
বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পরশু মুলপানিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








