ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৪:৩৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

কম্বোডিয়াকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

কম্বোডিয়াকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান দেবে চীন

কম্বোডিয়াকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান দেবে চীন

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, চীন তাদের সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের ১০ লাখ ডোজ নম্পেনকে অনুদান হিসাবে দেবে। ‘বন্ধু’ বেইজিংয়ের এমন উদারতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। খবর এএফপি’র।
চীনের দীর্ঘ দিনের মিত্র দেশ কম্বোডিয়া বেইজিংয়ের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার সরল সুদের ঋণ পেয়েছে এবং তাদের অনেক বিনিয়োগ এসেছে।
মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ে বিশ্বের অনেক দেশ তাদের সীমান্ত চীনের নাগরিকদের জন্য বন্ধ করে দিলেও হুন সেন তা করতে অস্বীকৃতি জানান এবং এ ব্যাপারে সংহতি জানাতে চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করতে তিনি এমন কি বেইজিং সফর করেন।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার রাতে ঘোষণা দেন, চীন তাদের দেশের কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিন দেয়ার প্রস্তাব দিয়েছে।
তার সরকারি ফেসবুক পেজে দেয়া এক অডিও বার্তায় হুন সেন বলেন, ‘বন্ধু দেশ চীন আমাদেরকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করছে।’
তিনি আরো বলেন, কম্বোডিয়ার ৫ লাখ মানুষকে এসব ভ্যাকসিন দেয়া হবে।