কয়লা নিয়ে আরও এক জাহাজ পায়রা বন্দরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ১০ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে এমভি ওয়াই এম সামিট নামে আরও একটি বিদেশি জাহাজ পায়রা বন্দরে ভিড়েছে। রোববার (৯ জুলাই) জাহাজটি বহির্নোঙরে এবং বিকেল ৪টার দিকে পায়রা বন্দরের অভ্যন্তরীণ নোঙরে ভিড়ে।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অব্যাহত রাখতে কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯০ মিটার, প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার এবং গভীরতা ৯ দশমিক ৫০ মিটার।
পায়রা বন্দরের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বলেন, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এক সপ্তাহ আগে ছেড়ে এসেছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। ৫ হাজার টন কয়লা খালাসের পর জাহাজটিকে সোমবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই বাকি কয়লা খালাস করা হবে।
এর আগে ৬ জুলাই ৩৬ হাজার ৬০০ টন, ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ টন এবং ২২ জুন ৪১ হাজার ২৭ টন কয়লা নিয়ে বিদেশি জাহাজ পায়রা বন্দরে আসে। কয়লা আসার পর ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু করা হয়।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সচল রাখতে এ পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ৮৪৭ টন কয়লা এসেছে। আরও ১১টি জাহাজ আসবে। সেগুলোতে ৫ লাখ ৭৮ হাজার ১৫৩ টন কয়লা আসার কথা রয়েছে। এ ছাড়া আরও ৭ লাখ টন কয়লা আমদানির এলসি (ঋণপত্র) খোলা হয়েছে।
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











