ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:৪২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

করন জোহরের সিনেমায় সানি

আপডেট: ০২:০৪ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার

suney-leone উইমেননিউজ ডেস্ক, ঢাকা : অল্প কয়েকটা ছবি করেই দর্শকপ্রিয়তা পেয়েছেন পর্নস্টার থেকে বলিউড অভিনেত্রী হওয়া সানি লিওন। তিনি সবসময়ই চান মানসম্পন্ন চরিত্রে অভিনয় করতে। এবার যেন সে সুযোগই মিলছে। বিখ্যাত পরিচালক করন জোহরের পরবর্তী চলচ্চিত্রে দেখা যাবে সানিকে।
জানা গেছে, করন জোহর পরিচালিত ‘এ দিল হ্যা মুশকিল’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। ছবির প্রধান চরিত্রে আছেন ঐশ্বর্য রাই বচ্চন, রণবীর কাপুর এবং আনুশকা শর্মা। অক্ষয় কুমার এর ‘সিং ইজ ব্লিং’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয়ের পর ‘এ দিল হ্যা মুশকিল’ এ কাজ করা নিঃসন্দেহে সানির একটি বড় প্রকল্প। যদিও নির্মাতা কিংবা অভিনেত্রী কেউই এখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা দেননি। ‘জিসম ২’ ছবির মাধ্যমে ২০১২ সালে বলিউডে অভিষেক ঘটে সানির। এরপর অভিনয় করেন ‘জ্যাকপট’ ও ‘রাগিনি এমএমএস ২’ ছবিতে। একাধিক আইটেম গানেও পর্দা কাঁপিয়েছেন সানি লিওন।