ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১০:৩৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

করাচিতে হিটস্ট্রোকে নারীসহ ৬৫ প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:০৬ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচির বিভিন্ন স্থানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে নারীসহ কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ অঞ্চলের তাপমাত্রা বেড়ে ৪৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে।


মঙ্গলবার সমাজ কল্যাণ সংস্থা ঈদি’র বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।


ঈদি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ঈদি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গত তিন দিনে ১১৪টি লাশ নগরীর কোরাঙ্গী ও সোহরাব গোত এলাকায় অবস্থিত তাদের ফাউন্ডেমশনের মর্গে আনা হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৫ জন হিটস্ট্রোকে মারা গেছে। সংস্থাটি দেশব্যাপী মর্গ ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পরিচালনা করে।


ঈদি জানান, হিটস্ট্রোকে মারা যাওয়া অধিকাংশই তাদের বাড়িতে আক্রান্ত হয়ে যথাসময়ে কোন ধরনের চিকিৎসা সহায়তা ছাড়াই মারা গেছেন। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ৬ বছর এবং সবচেয়ে বেশি ৭৮ বছর।


প্রতিবেদনে বলা হয়, যদিও স্থানীয় স্বাস্থ্য বিভাগ এই দাবি অস্বীকার করেছে।

এই বিভাগের জনপ্রিয়