ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ২৩:০২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৭৫ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৬৯৯টি। এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৬ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১ শতাংশ। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ, তিনি রংপুর বিভাগের।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।