করোনা: ট্রাম্পকে ১২ বার সতর্ক করেছিল সিআইএ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
চীনে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ১২ বার সতর্ক করেছিল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। কিন্তু ট্রাম্প তা আমলে নেননি। এখন কোভিড–১৯ আক্রান্ত হয়ে হাজার হাজার মার্কিন নাগরিকের প্রাণ যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন গোয়েন্দা সংস্থার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা দ্য ওয়াশিংটন পোস্টকে এ তথ্য দিয়েছেন। তাদের দাবি, চলতি বছরের জানুয়ারি মাসেই ট্রাম্পকে করোনাভাইরাসের বিস্তার ও এর সম্ভাব্য ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে সিআইএ। কিন্তু ট্রাম্প পাত্তাই দেননি। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্স ডেইলি ব্রিফিংয়ের অংশ হিসেবে একই সতর্কবার্তা কয়েক দফা পাঠানো হয়। তাতেও কোনো কাজ হয়নি।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, করোনার আভাস কানে তোলেননি ট্রাম্প। তিনি এ বিষয়ে গোয়েন্দাদের পাঠানো বিস্তারিত প্রতিবেদন পড়েও দেখেননি।
করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। তবে গত দুই দিনে দেশটিতে একদিনে নিহতের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছিল। কিন্তু মঙ্গলবার থেকে ফের তা বেড়ে গিয়েছে। বুধবার নতুন করে মৃত্যু হয়েছে ২৩৯০ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
বুধবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৬১ হাজার ৬৫৬ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪১১ জন।
যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৩ হাজার ৪৭৪ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ১৫৮ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৬৭৭০ জনের, আক্রান্ত এক লাখ ১৬ হাজার ২৬৪ জন।সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











