ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১১:০২:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

করোনা : এক দিনে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৮৯৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে। একই সময়ে করোনায় আরও ৮৯৭ জন রোগী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৬টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২৪ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৪ লাখ এক হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।

বিভাগওয়ারি হিসাবে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুজন, চট্টগ্রামের একজন, খুলনার একজন। রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, বরিশালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বয়স অনুযায়ী মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব একজন।