করোনাকালে নারী ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
করোনার সময়ে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)।
সোমবার (২৯ নভেম্বর) ‘নারীর প্রতি সহিংসতার চিত্র বিশ্লেষণ এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের পদক্ষেপ’ শীর্ষক এক ওয়েবিনারে আলোচকরা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে। করোনাকালীন মানুষের আয় হ্রাস, কর্মসংস্থানের অভাব, সীমিত বিচারিক কার্যক্রম, মামলার বিষয়ে অনাগ্রহ, পুরুষের অতিরিক্ত ঘরে অবস্থান ইত্যাদি কারণে নারীর প্রতি সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটি গঠন করার দাবি জানাচ্ছি আমরা।
ওয়েবিনারে জেএনএনপিএফ (২৬টি মানবাধিকার সংগঠনের প্ল্যাটফর্ম) দেশের ২০টি জেলা থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী দাবি করে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের ২০টি জেলায় ৬০৯টি পারিবারিক নির্যাতন, ৪২টি ধর্ষণ, ২৩৯টি যৌতুকের জন্য নির্যাতন এবং ১১২টি বাল্যবিবাহের মতো ঘটনার অভিযোগ তাদের কাছ এসেছে। এছাড়া এই সময়ে ৭২টি বহু বিবাহ, ৭৩টি তালাক, ১টি হত্যা ও ৫টি আত্মহত্যা, ১৩২টি দাম্পত্য কলহ এবং অন্যান্য ৯৪টি ঘটনাসহ সর্বমোট ১৩৭৯টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। তবে ১৩৭৯টি কেসের মধ্যে ৮৬৩টি নিষ্পত্তি হয়েছে এবং ৪২২টি কেস চলমান রয়েছে।
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, অ্যাকশনএইড বাংলাদেশ এ বিষয়ে ২০০৬ সাল থেকে প্রতিরোধ ফোরামের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছে। করোনা মহামারিতেও আমরা একত্রে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতার প্রতিরোধ করতে।
অ্যাকশনএইড বাংলাদেশে ম্যানেজার (উইম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুইটি) মরিয়ম নেসার সঞ্চালনায় ওয়েবিনারে আলোচনায় অংশ নেন জেএনএনপিএফ এর সভাপতি মমতাজ আরা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, ফরিদপুরে অবস্থিত রাসিনের নির্বাহী পরিচালক আছমা আক্তার মুক্তা, নেত্রকোসায় অবস্থিত সাবলম্বী উন্নয়ন সংস্থার ম্যানেজার কুহিনুর বেগম, মেহেরপুর মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আছাদুজ্জামান সেলিম।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


