করোনাবিধি ভেঙে ডাচ রাজকন্যার জন্মদিন উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ এএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার
নেদারল্যান্ডসের সিংহাসনের পরবর্তী উত্তরসূরি ক্যাথেরিনা আমালিয়া৷
করোনাবিধি ভেঙে সম্প্রতি ডাচ রাজকন্যা ক্যাথেরিনা আমালিয়ার জন্মদিন উদযাপন করা হয়েছে। আর কারণে সমালোচনা মুখোমুখি হতে হয়েছে রাজ পরিবারকে।
সরকারের ঘোষিত নিয়ম অনুযায়ী চারজনের বেশি অতিথিকে বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন না নেদারল্যান্ডসের মানুষ৷ কিন্তু ব্যতিক্রম ঘটেছে দেশটির অষ্টাদশী রাজকন্যার জন্মদিনে।
নেদারল্যান্ডসের সিংহাসনের পরবর্তী উত্তরসূরি ক্যাথেরিনা-আমালিয়া৷ গত ৭ ডিসেম্বর রাজপরিবারের এই জ্যেষ্ঠকন্যা পা রেখেছেন ১৮-তে৷ আনুষ্ঠানিকভাবে পিতার সিংহাসনের দাবিদার হওয়ার যোগ্যতা অর্জন করায় রাজকন্যার জন্মদিন ঘটা করে পালন হওয়াটাই স্বাভাবিক৷ কিন্তু বাধ সাধে করোনা৷ ক্রমশ সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে চলছে আংশিক লকডাউন৷ জারি আছে সান্ধ্য আইনও৷ তাই বলে কি অষ্টাদশী রাজকন্যার জন্মদিন পালন বন্ধ থাকে!
ডাচ সংবাদপত্র ‘ডি টেলিগ্রাফের' এক খবরে বলা হয়, বেশ ঘটা করেই দিনটি উদযাপন করেছেন আমালিয়া৷ হেগ শহরে অবস্থিত রাজপ্রাসাদের বাগানে আয়োজিত সেই উৎসবে প্রায় ১০০ অতিথিকে আমন্ত্রণ জানান তিনি৷
এ নিয়ে আলোচনা সমালোচনায় মুখে রাজপ্রাসাদ জানিয়েছে ১০০ জন নয়, উৎসবে অংশ নিয়েছেন মোটে ২১ জন৷ তাদের প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করানো হয়েছিল এবং সামাজিক দূরত্বও বজায় ছিল৷ এক চিঠিতে রাজা ভিলেম-আলেক্স্যান্ডারের বরাত দিয়ে দেশটির সংসদকে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক রুটে৷
তারপরও যা ঘটেছে তাতে রাজা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ রাজা তাকে জানিয়েছেন, এভাবে জন্মদিন পালনের ভাবনাটা মোটেও ভালো ছিল না৷ এ নিয়ে যে প্রতিক্রিয়া হয়েছে তাও স্বাভাবিক বলেই মনে করছেন তিনি৷
ডাচ রাজপরিবার নিয়ে এবারই প্রথম বিতর্ক নয়৷ ২০২০ সালে করোনার প্রকোপের সময় সরকার যখন সাধারণ মানুষকে ঘরে থাকতে পরামর্শ দিয়েছিল গোটা রাজপরিবার তখন গ্রিস ভ্রমণে বেরিয়েছিল৷ যদিও সমালোচনার মুখে পরে ভ্রমণ সংক্ষিপ্ত করে দেশে ফিরেন তারা৷
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক