ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৬:৫৬:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

করোনাবিধি লঙ্ঘন করায় আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস প্রতিরোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘন করে সমালোচনার মুখে পড়েছেন আয়ারল্যান্ডের কৃষি ও খাদ্যমন্ত্রী ডারা ক্যালিয়ারি। এরপর নিজের ভুল স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি।

শুক্রবার এক টুইটার পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বুধবার আইরিশ পার্লামেন্টারি গলফ ক্লাবের একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন ডারা ক্যালিয়ারি। সেখানে প্রায় ৮০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন। দেশটির রাজধানী ডাবলিনে করোনার কারণে কঠোর বিধিনিষেধ ঘোষণার একদিন পরেই এই নৈশভোজে অংশ নেন তিনি।

এক মাস আগেই ক্যালিয়ারিকে এই পদে নিযুক্ত করা হয়। এক ড্রাইভিং কেলেঙ্কারির কারণে সাবেক কৃষি ও খাদ্যমন্ত্রী ব্যারি কাউয়েনকে বরখাস্ত করার পরেই তাকে নিয়োগ দেয়া হয়।

ক্যালিয়ারির পদত্যাগপত্র গ্রহণ করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। এক বিবৃতিতে তিনি বলেন, ক্যালিয়ারির আচরণ ভুল ছিলো।

তিনি আরো বলেন, করোনার কারণে পুরো দেশের মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তারা পরিবারের জন্য অনেক কিছু উত্সর্গ করছেন। তারপরও করোনার বিধিনিষেধ মেনে চলছেন তারা।সূত্র- বিবিসি

-জেডসি