করোনা : বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টার তুলনায় বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে। সংক্রমণের পাশাপাশি গত দিনের তুলনায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও বেশি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬১৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪১৪ জন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬৫ হাজার ৭৭২ জন। আর মৃত্যু হয়েছিল ২৭৮ জনের। আক্রান্তের সংখ্যায় খুব বেশি পরিবর্তন না হলেও, মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে অনেকটাই বেড়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন ইউরোপের দেশ ফ্রান্সের মানুষ।তবে দেশটিতে গত দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমে এসেছে। তবে সংক্রমণ বেড়েছে দক্ষিণ কোরিয়ায়।
শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ১৩ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়াতেই। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১২৮ জন সংক্রমিত হয়েছেন রাশিয়ায়। আর তৃতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮৮৫ জন আক্রান্ত হয়েছেন ফ্রান্সে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। মৃত্যুর দিকে দিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮১ জন। আর তৃতীয় সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে।
এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৩১৭ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ২৯ হাজার ২৪৩ জনে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু









