ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৪:২৮:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ১৫ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ১৫ লাখ ছাড়াল

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ১৫ লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিশ্বজুড়ে চলছে। নতুন রোগী শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যুর পরিমাণ। আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৪ হাজার ৪৪৩ জনে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব জানা গেছে।

জেএইচইউ’র তথ্যমতে, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৫১ লাখ ৩২ হাজার ৩১৭ জনে। এছাড়া সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ১৮ লাখ ৬২ হাজার ২৩৬ ব্যক্তি।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৪১ লাখ ২৪ হাজার ৬৭৮ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৭৬ হাজার ১৪৮ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ৯৫ লাখ ৩৫ হাজার মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৬৪৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৬৫ লাখ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ২৭০ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (প্রায় ২৩ লাখ ৫৫ হাজার), ফ্রান্স (২৩ লাখ ১০ হাজারের বেশি), যুক্তরাজ্য (১৬ লাখ ৭৮ হাজারের বেশি) ও স্পেন (প্রায় ১৬ লাখ ৭৬ হাজার)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ৭ হাজার ৫৬৫ জন)। তারপরে যুক্তরাজ্যে ৬০ হাজার ২১০ জন, ইতালিতে ৫৮ হাজার ৩৮ জন, ফ্রান্সে ৫৪ হাজার ২৩১ জন ও ইরানে ৪৯ হাজার ৩৪৮ জন মারা গেছেন।