করোনাভাইরাসে সর্বোচ্চ সংক্রমিত ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২২ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
করোনাভাইরাসে সর্বোচ্চ সংক্রমিত ঢাকায়
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দেশে মোট যতজন শনাক্ত হয়েছেন, তার প্রায় অর্ধেকই রাজধানী ঢাকার অধিবাসী। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকা শহরের ৬২ জন এবং বাকিরা ঢাকা শহরের বাইরের। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে।
আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
বুলেটিনে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বর্তমানে সর্বোচ্চ সংখ্যক সংক্রমিত রোগী রয়েছে ঢাকা শহরে। শতকরা ৫০ ভাগ। এর পরেই ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে শতকরা ৩৫ ভাগ।’
তিনি আরও বলেন, ‘নতুন সংযোজিত জেলা লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। এসব জেলায় যাদের নতুন সংক্রমণ পাওয়া গেছে তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে এসব এলাকায় গিয়েছেন।’
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
এ ছাড়া গত একদিনে একজন চিকিৎসকসহ আরও তিনজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান সেব্রিনা ফ্লোরা।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






