ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:১৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনাভাইরাস: দেশের কোন জেলায় কতজন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দেশে দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হয়েছে। এই সময়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৯ জনে। এছাড়া নতুন শনাক্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও ১ হাজার ১৬২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮২২ জনে। এছাড়া নতুন সুস্থ হয়েছেন ২১৪ জন।

আজ বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো-ঢাকা ৭,৯২২, নারায়ণগঞ্জ ১,২৮৬, গাজীপুর ৩৪৭, চট্টগ্রাম ৩১৪, ময়মনসিংহ ২৪৬, মুন্সীগঞ্জ ২১৭, কিশোরগঞ্জ ২০৫, কুমিল্লা ১৮৬, নরসিংদী ১৭২, রংপুর ১৪৩, জামালপুর ১১০, কক্সবাজার ১০৭, যশোর ৮৪, হবিগঞ্জ ৮১, নেত্রকোনা ৮১, লক্ষ্মীপুর ৭৪, গোপালগঞ্জ ৬২, শরীয়তপুর ৬০, নোয়াখালী ৫৯, ব্রাহ্মণবাড়িয়া ৫৮, মাদারীপুর ৫৭, চাঁদপুর ৫৬, বরিশাল ৫৬, জয়পুরহাট ৫৫, নীলফামারী ৪৩, সুনামগঞ্জ ৪৩, দিনাজপুর ৪৩, ঝিনাইদহ ৪১, সিলেট ৩৯, শেরপুর ৩৯, বরগুনা ৩৭, মৌলভীবাজার ৩৬, কুড়িগ্রাম ৩৬, নওগাঁ ৩৩, টাঙ্গাইল ৩২, ফরিদপুর ৩২, চুয়াডাঙা ৩০, মানিকগঞ্জ ২৯, পটুয়াখালী ২৯, রাজশাহী ২৭, গাইবান্ধা ২৫, ঠাকুরগাঁও ২৪, রাজবাড়ী ২৩, কুষ্টিয়া ২৩, খুলনা ২২, পাবনা ১৮, বগুড়া ১৮, মাগুরা ১৮,  লালমনিরহাট ১৫, চাঁপাইনবাবগঞ্জ ১৫, নড়াইল ১৪, ঝালকাঠী ১৩, ফেনী ১৩, নাটোর ১৩, পঞ্চগড় ১০, ভোলা ১০, পিরোজপুর ৭, সিরাজগঞ্জ ৬, বান্দরবান ৫, বাগেরহাট ৫, মেহেরপুর ৫, সাতক্ষীরা ৪, রাঙ্গামাটি ৪ ও খাগড়াছড়ি ৩ জন।


-জেডসি