করোনাভাইরাস: বহু বছর আগে থেকেই মানবদেহে ছিল!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার
প্রতীকি ছবি
মরণব্যাধি করোনাভাইরাস। গত বছর ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। পরে মহামারি আকার ধারণ করে গোটা বিশ্ব ছড়িয়ে পড়ে এই ভাইরাস। তবে গবেষকরা দাবি করেছেন, এই ভাইরাস নাকি অনেক আগে থেকেই মানুষের শরীরে ছিল।
ভাইরাস বিশেষজ্ঞদের দাবি, করোনাভাইরাস যা কোভিড-১৯ রোগের জন্য দায়ী সেই ভাইরাসটি কয়েক বছর ধরে এমনকি কয়েক দশক ধরে মানুষের মধ্যে উপস্থিত ছিল। হঠাৎ করেই ভাইরাসটি মহামারি আকার ধারণ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার গবেষকরা ভাইরাসটির বিবর্তনের অতীত সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীদের দেওয়া বিভিন্ন সূত্র নিয়ে গবেষণা করছিলেন। গবেষণায় তারা দেখতে পান চীনের উহানে প্রথম শনাক্তকরণের অনেক আগে থেকেই প্রাণী থেকে মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছিল এই মারণ ভাইরাস। তবে অন্য সম্ভাবনাও থাকতে পারে।
গবেষকদের মতে, করোনভাইরাস একটি অনন্য মিউটেশন (পরিবর্তনশীল চরিত্র) বহন করে। আর এটি সন্দেহজনক প্রাণীর দেহে পাওয়া যায়নি। কিন্তু মানুষের মধ্যে বারবার ও ছোট আকারে সংক্রমণের সময় মিউটেশন হতে পারে। তাই তাদের ধারণা, এই ভাইরাসটি হয়তো অনেক আগে থেকেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক ড. ফ্রান্সিস কলিন্স জানান, করোনাভাইরাস মানুষের মধ্যে রোগ সৃষ্টি করতে সক্ষম হওয়ার আগেই প্রাণী থেকে মানুষের মধ্যে প্রবেশ করে। তারপর কয়েক বছর বা সম্ভবত কয়েক দশক ধরে ধীরে ধীরে ক্রমবিকাশের মাধ্যমে ভাইরাসটি শেষ পর্যন্ত মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার এবং প্রাণহানির হুমকির ক্ষমতা অর্জন করে।
গবেষণাটি সম্পাদনা করেছেন ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিটের ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রু র্যামবাউট, নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইয়ান লিপকিন, সিডনি বিশ্ববিদ্যালয়ের অ্যাডওয়ার্ড হোমস এবং নিউ অরলিন্সের তুলানে বিশ্ববিদ্যালয়ের রবার্ট গ্যারি।
গত ১৭ মার্চ এই তাদের গবেষণাটি বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার মেডিসিনে প্রকাশিত হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


