ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৪:২৮:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনাভাইরাস: লেবাননে ফের ১৪ দিনের লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বেড়ে যাওয়ার কারণে ২১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লেবাননে ফের লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।তবে বিমানবন্দর ও বৈরুত পোর্টের আশেপাশে কিছু অংশ বাদ দিয়ে এই লকডাউন অনুমোদন করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাজে দিনের বেলায় বাইরে বের হবার অনুমতি থাকলেও সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত চলবে কারফিউ।

করোনাভাইরাস লেবানন জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ছোট্ট এই লেবাননে প্রতিদিন ৪শ থেকে ৬শ জন করোনা রোগী শনাক্ত হচ্ছে। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারের উপরে। এ কারণে লকডাউনে ফিরে যেতে বাধ্য হয়েছে লেবানন সরকার।

এরআগে গতমাসের শেষের দিকে লকডাউনের সিদ্ধান্ত হলেও ৪ আগস্ট বৈরুত বিস্ফোরণের কারণে লকডাউন তুলেছিলেন লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই সময়ে করোনাভাইরাসের প্রকোপ আরো বেড়েছে। তাই লেবাননের এই দুঃসময়ের মধ্যেও লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশটির সরকার।

২১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা লেবানন জুড়ে শপিং সেন্টার, মল, ক্যাফেটেরিয়া, রেস্তোঁরা, নাইটক্লাব, ইনডোর এবং আউটডোর পুল, জিম, স্পোর্টস ক্লাব, কুর্নিশ ইত্যাদি বন্ধ থাকবে।

-জেডসি