ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৪:০১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনাভাইরাস সম্ভবত কখনই যাবে না: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাস সম্ভবত কখনই যাবে না : ডব্লিউএইচও

করোনাভাইরাস সম্ভবত কখনই যাবে না : ডব্লিউএইচও

প্রাণঘাতি করোনা ভাইরাসকে সম্ভবত কখনই বিদায় করা যাবে না এবং বিশ্বের জনগণকে এর সঙ্গেই বসবাস করা শিখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বুধবার এই হুশিয়ারী উচ্চারণ করেছে।

করোনা মোকাবেলায় জারি করা নিষেধাজ্ঞা অনেক দেশের তুলে নেয়ার প্রেক্ষাপটে হু বলছে, একে সম্ভবত পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না।

জেনেভায় এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হু’র পরিচালক মাইকেল রায়ান বলেন, ভাইরাসটি নতুন এবং এটি প্রথমবারের মতো মানুষের মাঝে ছড়িয়েছে। আমরা কখন জয়ী হবো তা বলা খুবই কঠিন।

তিনি আরো বলেন, এই ভাইরাস হতে পারে অন্য ভাইরাস রূপে আমাদের মাঝে ছড়াবে, যা কোনদিনই যাবে না।

এ ক্ষেত্রে তিনি এইচআইভি’র প্রসঙ্গ টেনে বলেন, যেমন এইচআইভি যাচ্ছে না। কিন্তু আমাদের এর সাথেই বসবাস করতে হচ্ছে।

এদিকে দেশে দেশে নিষেধাজ্ঞা শিথিল প্রসঙ্গে হু সতর্ক করে বলছে, এর ফলে দ্বিতীয় দফায় ভাইরাসটি যে ছড়াবে না তার কোন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।

হু’র প্রধান টেডরস এডহানম গেব্রিয়াসিস বলেছেন, বিভিন্ন দেশ বিভিন্ন রকম পদক্ষেপ নিতে পারে। কিন্তু আমাদের সুপারিশ হলো সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন।

এদিকে স্বাভাবিক জীবনে ফিরতে আরো অনেক সময় অপেক্ষা করতে হবে বলেও সতর্ক করেন মাইকেল রায়ান।