করোনায় বিপর্যস্ত ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে বিপর্যস্ত ফিলিপাইনে এবার আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড়। শুক্রবারের (১৫ মে) এই ঝড়ে দেশটির লাখ লাখ মানুষ ঘর ছেড়ে আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন। যেখানে করোনার সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (১৪ মে) দেশটির মধ্যাঞ্চলের সামার দ্বীপের কাছে উপকূলীয় এলাকায় ফুঁসে ওঠে টাইফুন ভংফং। পরে এটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে রাজধানী ম্যানিলার উত্তরের দিকে আছড়ে পড়ে।
করোনাভাইরাসের কারণে লাখ লাখ মানুষ গৃহবন্দি অবস্থায় থাকলেও এই ঝড়ের তাণ্ডবে আশ্রয় শিবিরে যেতে বাধ্য হন তারা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন, মধ্যাঞ্চলের বিকোল প্রদেশের ১ লাখ ৭১ হাজার ৭০০ মানুষ এই ঝড়ের কারণে তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা কার্লিতো আব্রিজ বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, আমাদেরকে সবসময় মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের বিধান মেনে চলতে হবে। গৃহহীন লাখ লাখ মানুষ চাপে পড়ায় এই নিয়ম কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন, ঝড়ের আঘাতে বিকোল প্রদেশের চেয়ে সামার দ্বীপ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়টি দুর্বল হয়ে পড়ায় এখন অনেকেই আশ্রয়শিবির থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন।
কর্তৃপক্ষ আশ্রয় শিবিরগুলোতে ধারণক্ষমতার অর্ধেক মানুষকে সেখানে রাখার পরিকল্পনা করছে। একই সঙ্গে সামর্থ্যহীদের মাঝে মাস্ক বিতরণ ও পরিবারগুলোকে এক জায়গায় রাখার চেষ্টা করছেন তারা।
এছাড়া আগে অনেক জায়গা আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে সেগুলো অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার বানানোর কাজ শুরু হয়েছে। এতে সন্দেহভাজন করোনা রোগীদের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দুর্যোগ কর্মকর্তা জুনি ক্যাসিলো বলেন, আশ্রয় শিবিরগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখাই এখন প্রকৃত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মহামারির কারণে শূন্য হয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলোকে এখন কোয়ারেন্টাইনে সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
দেশটির মধ্যাঞ্চলে ঝড়টি প্রথম আঘাত হেনেছে; কিন্তু এই অঞ্চলটি ফিলিপাইনে করোনার প্রাদুর্ভাবের অন্যতম হটস্পট নয়। দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৮৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭৯০ জন।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











