করোনার উপসর্গ নিয়ে আরও এক সাংবাদিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২১ পিএম, ৬ মে ২০২০ বুধবার
সাংবাদিক মাহমুদুল হাকিম অপু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু (ইন্না...রাজিউন)। তিনি পত্রিকাটিতে শিফট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
আজ বুধবার ভোরে বনশ্রীর ভাড়া বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
মাহমুদুল হাকিম অপুর পারিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে জ্বর ও কাঁশির উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। দুই-তিনদিন আগে তার অবস্থার উন্নতি ঘটে। আজ বুধবার ভোরে সাহরির জন্য ডাকতে গিয়ে তাকে মৃত অবস্থায় পান তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায়ই ছিলেন। আজ ভোর রাতে তার স্ত্রী সাহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখতে পান, তার স্বামী বেঁচে নেই।’
এর আগে, গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
হাবিবুর রহমান বলেন, ‘আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর অন্ততপক্ষে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এ ছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




