করোনার উৎস খুঁজতে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনার উৎস খুঁজতে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দল
চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনা ভাইরাস। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি নিয়ে শুরু হয়েছে নানা তর্ক-বিতর্ক। অবশেষে এই বিতর্কের অবসান ঘটাতে করোনার উৎপত্তি নিয়ে বৈশ্বিক তদন্ত করতে ভাইরাসটির আতুরঘর চীনে পৌঁছল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সদস্যের এক বিশেষজ্ঞ দল।
সেখানে তাঁরা করোনা নিয়ে গবেষণা চালাবেন। সোমবার (১৩ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলের চীনে পৌঁছনোর খবর দিয়েছেন। তবে হুয়া জানিয়েছেন, শুধু চীনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের সফর শেষ হচ্ছে না। অন্যান্য দেশও তারা ঘুরবেন।
হুয়ার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানাচ্ছে, চীনের বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। করোনা সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করে, তাঁরা তথ্যও সংগ্রহ করবেন। যার মূল উদ্দেশ্য, করোনাভাইরাসের উৎস চিহ্নিত করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিশেষজ্ঞরা কোথায় কোথায় যাবেন, সে সম্পর্কিত বিশদ কিছু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়নি।
চীনা বিদেশমন্ত্রনালয়ের মুখপাত্রের কথায়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বাস করে একটি ধারাবাহিক ও বিকাশমান প্রক্রিয়ার মধ্য দিয়েই ভাইরাসের উৎস সন্ধান করতে হবে। যার মধ্যে একাধিক দেশ এবং অঞ্চল জড়িয়ে থাকতে পারে। তাই প্রয়োজন মতো অন্যান্য দেশ ও অঞ্চলেও তাদের বিশেষজ্ঞরা যাবেন।’
-জেডসি
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











