ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ২:৩৪:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনার উৎস চীনের উহানে উন্মুক্ত পার্টি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

করোনার উৎস চীনের উহানে উন্মুক্ত পার্টি

করোনার উৎস চীনের উহানে উন্মুক্ত পার্টি

চীনের যে শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সারা বিশ্ব আজ স্থবির, সেই উহানেই এখন সামাজিক দূরত্বের বালাই ছাড়া ও মাস্কহীন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে উন্মুক্ত পার্টি করছে।

উহানের একটি ওয়াটার পার্কে অনুষ্ঠিত এক মিউজিক ফেস্টিভ্যালে কাঁধে কাঁধ লাগানো ভিড়ে মাস্কবিহীন কয়েক হাজার মানুষের ভাসমান রাবারে জলকেলি ও উল্লাস করার ছবি প্রকাশ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

বুধবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে ‘উহানের পার্টিতে বিস্মিত বিশ্ব’ শিরোনামে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে বলা হয়, ‘কোভিড-১৯ এর আঘাতে মারাত্নক পরিণতি ভোগ করা পৃথিবীর প্রথম শহর উহানে গতকাল এক দুর্দান্ত পার্টি উদযাপিত হয়েছে। অবশেষে সবাই মাস্ক খুলে নিজেদের মতনকরে উপভোগ করতে পারলো।’

সেখানে আরও বলা হয়, ‘প্রাদুর্ভাবের এই সাবেক কেন্দ্রস্থল স্বাভাবিক নিয়মে ফিরে গেছে এবং একটি নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে।’

এমন আনন্দঘন উদযাপনের জন্য উহানবাসীকে অভিনন্দন জানিয়ে আরও বলা হয়, ‘উহানবাসী বন্ধুগণ, এ বিস্ময়কর সাফল্যের জন্য আপনাদেরকে অভিনন্দন! সফলতা অর্জনের এ ভাল কাজ অব্যাহত রাখুন!’

প্রসঙ্গত, জানুয়ারিতে বিশ্বের প্রথম কোভিড-১৯ রোগী পাওয়া উহান শহরটির কয়েক মাস আগের চিত্রও এর একেবারেই বিপরীত ছিল। সে সময় গণমাধ্যমে আসা বিভিন্ন ছবিতে উহানকে জনমানব ও যানবাহনহীন ভুতুড়ে রূপে দেখা গেছে।