করোনার উৎস নিয়ে যুক্তরাষ্ট্র কোনো তথ্য দেয়নি:ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা ‘অনুমাননির্ভর’ বলে প্রত্যাখ্যান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
গতকাল সোমবার ভার্চুয়াল এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, ভাইরাসের উৎসের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা কোনো তথ্য বা সুনির্দিষ্ট প্রমাণ পাইনি। কাজেই আমাদের দৃষ্টিকোণ থেকে এটি অনুমাননির্ভরই রয়ে গেছে।
রায়ান আরও বলেন, ভাইরাসটির উৎস সম্পর্কে অনুমাননির্ভর তদন্ত করা হয়। তবে এর মোকাবিলা করা আরও বেশি কঠিন। এটি একটি রাজনৈতিক বিষয়। বিজ্ঞান সবকিছুর কেন্দ্রে থাকা প্রয়োজন।
সোমবারের ব্রিফিংয়ে বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জোর দিয়ে বলেন, করোনাভাইরাসের ১৫ হাজার পূর্ণ জিনোম সিকোয়েন্স রয়েছে এবং আমরা এমন সব প্রমাণ পেয়েছি যে তা দেখে বুঝেছি ভাইরাসটির উৎস প্রাকৃতিক।
এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক ডা. অ্যান্টনি স্টিফেন ফাউসি সোমবার ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরে সুর মিলিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাস চীনের ল্যাবরেটরি থেকে ছড়িয়েছে; এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
ন্যাশনাল জিওগ্রাফিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এ সংক্রামক রোগ বিশেষজ্ঞ আরো বলেন, আপনি যদি বাদুড় কিংবা অন্য কিছুর মধ্যে এই ভাইরাসের (করোনা-প্রজাতির) বিবর্তনের দিকটা খেয়াল করেন, তাহলেই আপনি ভালোভাবে বুঝতে সক্ষম হবেন কেন এটাকে কৃত্রিমভাবে বানানো সম্ভব না। সেই পর্যায়ক্রমিক বিবর্তনসূত্র থেকেই শক্তভাবে প্রমাণিত হয় যে করোনাভাইরাস প্রকৃতি থেকেই প্রাণীদেহে এসেছে।
কেউ কেউ বলতে চান, বনাঞ্চলের প্রাণীদেহ থেকে করোনাভাইরাস এনে উহানের ল্যাবে গবেষণা পরিচালিত হয়েছে- ফাউচি সেই দাবিও নাকচ করে দিয়েছেন।
চীনের উহান শহরের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য মার্কিন নেতারা। ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেন, তার পুনর্নির্বাচিত কর্মসূচি ভণ্ডুল করতেই চীন আগেভাগে আমেরিকাকে সতর্ক করেনি। এছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীনের গবেষণাগার থেকে নতুন করোনাভাইরাসটির উৎপত্তি ঘটেছে বলে ব্যাপক প্রমাণ রয়েছে।
চীন সরকার আমেরিকার এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে বেইজিং দাবি করছে, করোনাভাইরাস মোকাবিলায় আমেরিকার তুলনায় চীন অনেক বেশি সফলতার পরিচয় দিয়েছে।
-জেডসি
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা







