ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৪:৩৯:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনার কারণে ৩ দেশে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা সংক্রমণ বিদ্যমান থাকা, ভুয়া টেস্ট এবং করোনার সার্টিফিকেট কেলেঙ্কারির কারণে ৩ দেশে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশগুলো হলো- ইতালী, জাপান, কুয়েত।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে যাওয়ার জন্য সেনজেন ভিসা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে ‘অনাগ্রহী’ দেশের তালিকাভুক্ত করা হয়েছে।

ইতালীর প্রধানমন্ত্রীর জারি করা এক আদেশে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকরা সে দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ইতালীর দেয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হবার কথা ছিল। সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ ৩১ আগস্ট পর্যন্ত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি রেখেছে।

কুয়েত এ সপ্তাহেই বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। জাপানও এ সপ্তাহে বাংলাদেশসহ মাত্র ৪টি দেশের ওপর কঠিন-কঠোর ব্যবস্থা আরোপ করেছে।

ইউরোপীয় ইউনিয়ন সেনজেন ভিসা দেওয়ার ক্ষেত্রে ৫৪টি দেশকে ‘ভিসা দিতে বাধা নেই’ বলে তালিকা করেছে- যেখানে বাংলাদেশের নাম নেই। বাংলাদেশকে রাখা হয়েছে ‘অনাগ্রহী’ দেশের তালিকায়।

-জেডসি