করোনার টিকায় শুকরের উপাদান থাকলেও হারাম নয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস টিকা তৈরিতে হারাম উপাদান ব্যবহার করা হলেও মুসলমানদের জন্য এই টিকা ব্যবহারে কোনও সমস্যা নেই বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ।
আল আরাবিয়ার খবরে বলা হয়, মুসলমানদের করোনার টিকা গ্রহণের অনুমতি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারি প্রতিরোধকারী টিকায় যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেখানে শুকরের জেলটিন থাকলেও তা গ্রহণে সমস্যা নেই। করোনার টিকায় শুকরের জেলটিন উপাদান থাকলে তা মুসলমানরা গ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্ত ছাড়ানো হচ্ছে। আর এই বিভ্রান্ত দূর করতে সুস্পষ্ট বার্তা দিয়েছে সংস্থাটি। ইসলামের নিয়ম অনুযায়ী শুকরের মাংস কিংবা শুকরের যেকোনো উপাদান ব্যবহার মুসলমানদের জন্য হারাম হিসেবে বিবেচিত।
সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ আবদাল্লাহ বিন বায়য়াজ বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শুকরের উপাদান দিয়ে তৈরি করা টিকা ছাড়া বিশ্বে অন্যকোনো টিকা যদি না পাওয়া যায়, তাহলে মানুষের জীবন রক্ষার্থে এই টিকা গ্রহণ হারাম হবে না। কারণ মানুষের জীবন রক্ষা গুরুত্বপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা বলেন, শুকরের উপাদান দিয়ে তৈরি করোনার টিকা খাবার হিসেবে নয়, ওষুধ হিসেবে গ্রহণ করা হবে।
দেশটিতে গত বুধবার (২৩ ডিসেম্বর) দু’জনের শরীরে ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগের মাধ্যমে দেশটিতে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে।
চলতি মাসের শুরুতে চীনের তৈরি সিনোফার্মার টিকার অনুমোদন দেয় আমিরাত। ট্রায়ালের ফলাফলে টিকার কার্যকারিতা ৮৬ শতাংশ বলে কর্তৃপক্ষ জানায়।
মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে জানায়। তাদের ভ্যাকসিন ২১ দিনের মধ্যে দু’বার নিতে হয়।
মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা সংরক্ষণ করতে হয়। এ কারণে সংশ্লিষ্টদের টিকা পরিবহন এবং সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে হচ্ছে।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











