ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১০:৫৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

করোনার তাণ্ডবে বিশ্বে মৃত্যু ছাড়াল ১৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ১৪ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ। গেলো ২৪ ঘণ্টায় আরও ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছে বিশ্ব।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ১৪ লাখ ১৯ হাজার ৭৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৩৮৯ জনের। আর সুস্থ হয়েছেন চার কোটি ৯৬ লাখ ২৫ হাজার ১৫৭ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জন। মৃত্যু হয়েছে তিন লাখ দুই হাজার ৭৫০ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ২৭ হাজার ২৬ জন এবং মারা গেছে এক লাখ ৪২ হাজার ৬৬২ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৬৮ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৪৫৩ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৫ লাখ ৯৭ হাজার ৭১১ জন। আর মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৮৯৩ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ৫১ হাজার ৩৭২ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭ হাজার ৫৬৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

-জেডসি