করোনার দোহাই দিয়ে নির্বাচনী প্রচারণা বাতিল করলেন সূ চি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনার দোহাই দিয়ে নির্বাচনী প্রচারণা বাতিল করলেন অং সান সূ চি। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে মঙ্গলবার মিয়ানমার অং সান সূ চি’র প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার কথা ছিলো। ৮ নভেম্বর দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। -রয়টার্স
ফেসবুক লাইভে সোমবার সূচি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যমন্ত্রী তাকে নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়ার উপদেশ দিয়েছেন। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক শক্তিশালী। আমরা অবশ্যই তাদের উপদেশ মেনে চলবো। মার্চে দেশটিতে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। নিয়মিতই বাড়ছে শনাক্তের সংখ্যা। রোববার নতুন করে ১০০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়; যা দৈনিক শনাক্ত বৃদ্ধির হিসেবে সর্বোচ্চ।
ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র মাইও নাইয়ুন্ট বলেন, তাদের প্রচারণা চলবে। ছোট গ্রুপে জনগণের দরজা থেকে দরজায় পতাকা এবং প্রচারপত্র বিলি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন স্বাস্থ্য পরিস্থিতি ভালো না। এ কারণে জনসভা করে প্রচারণা চালানো সম্ভব হবে না।
মধ্য আগস্ট পর্যন্ত নভেল করোনাভাইরাসের স্থানীয় সংক্রমণ নেই। তবে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে এ রাজ্যে এক হাজার ৪৬১ জন কোভিড রোগী শনাক্ত এবং ৮ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে সূ চির লেকসাইড হোমের এক কর্মীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সামরিক জান্তার দীর্ঘ দিনের শাসনামলে অবহেলায় দেশটির স্বাস্থ্য বিভাগ নাজুক।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











