ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৯:৩০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ব্যর্থ হলে আসবে তৃতীয় ঢেউ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কোভিড-নাইনটিন সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যর্থ হলে ২০২১ সালের শুরুর দিকে ইউরোপজুড়ে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হতে পারে।

সুইজারল্যান্ডের কয়েকটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের আশঙ্কার কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-নাইনটিন বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো।
জি-টোয়েন্টি সম্মেলনে দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিন সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল।

সংক্রমণ ও মৃত্যু অব্যাহত আছে করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে। করোনার সংক্রমণ কমে যাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার সঙ্গে থাকা নিউ সাউথ ওয়েলস সীমান্ত খুলে দেয়া হয়েছে।

গেলো জুলাইয়ের পর এই প্রথম সেখানে সংক্রমণ শূন্যের কোঠায় নেমে এসেছে। মাস্ক পড়ার নিয়ম শিথিল করা হয়েছে ভিক্টোরিয়ায়।

এদিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা ১৩ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা পেরিয়েছে ৫ কোটি ৮৯ লাখ। সুস্থ হয়েছে ৪ কোটির ৭ লাখের বেশি মানুষ।

-জেডসি