ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৩:৪৪:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

করোনার নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কয়েক বছর ধরে বিশ্বব্যাপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। বিজ্ঞানীরা করোনাভাইরাস রোধে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে।

ডব্লিউএইচও এক বিবৃতিতে বলছে, করোনায় সংক্রমিত গুরুতর রোগীদের ক্ষেত্রে কর্টিকস্টারয়েডস ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের বারিসিটিনিব মেডিসিন প্রয়োগ করা যাবে। এতে রোগীর ভেন্টিলেশনে যাওয়ার ঝুঁকি কমবে।

প্রথম পদ্ধতিতে গুরুতর কোভিড রোগীদের চিকিৎসার জন্য কর্টিকোস্টেরয়েডের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ ব্যারিসিটিনিব ব্যবহারের কথা বলা হয়েছে। ডব্লিউএইচও'র বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এ ক্ষেত্রে রোগীর ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কমার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয়টি, সট্রোভিম্যাব নামে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা। ডায়াবেটিস বা ইমিউনো ডেফিসিয়েন্সির মতো রোগীর করোনার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হতে পারে।

নির্দেশিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব করোনা রোগী হাসপাতালে ভর্তি করার আশঙ্কা বেশি তাদের ক্ষেত্রে সট্রোভিম্যাব ব্যবহারের করা যেতে পারে। আর যাদের হাসপাতালে ভর্তির আশঙ্কা নেই তাদের দরকার সট্রোভিম্যাব ব্যবহারের প্রয়োজন নেই। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে এই চিকিৎসা পদ্ধতি কতটা কার্যকর তা এখন জানা যায়নি। সূত্র: আল-জাজিরা, এনডিটিভি