করোনার নতুন ধরন শনাক্ত, সংক্রমণও বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। তবে নতুন শনাক্ত ইজি.৫ একেবারে নতুন কোনো ধরন নয়। এক্সবিবি ধরনের মতো এটিও মূলত অমিক্রন ‘পরিবারের’ একটি ধরন। নতুন শনাক্ত এই ধরন অমিক্রনের প্রকৃত ধরনটির মতো সংক্রমণে বড় পরিবর্তন আনবে না, বরং ভাইরাসটিতে ক্রমে যে পরিবর্তন ঘটছে, এটি তারই অংশ।
মার্কিন বিজ্ঞানীরা নতুন এ ধরনটির সাংকেতিক নাম দিয়েছেন ইজি.৫। দেশটিতে বর্তমানে নতুন করে যাদের করোনা শনাক্ত হচ্ছে তাদের মধ্যে প্রায় ১৭ শতাংশ নতুন ধরনটিতে আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এত দিন করোনার যে ধরনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছিল, সেটি এক্সবিবি.১.১৬। তবে বর্তমান সংক্রমণে এই ধরনকে ছাড়িয়ে গেছে নতুন শনাক্ত ইজি.৫। এক্সবিবি.১.১৬ ধরনে ১৬ শতাংশ সংক্রমিত হলেও ইজি.৫-এ তা ১৭। নতুন ধরনের ভাইরাসটির মূল ধরন এক্সবিবি.১.৯.২ এর সঙ্গে তুলনা করলে এটির স্পাইকে বাড়তি একটি মিউটেশন (রূপান্তর) হয়েছে। তবে এ ধরনের মিউটেশন এর আগে অন্য ধরনেও দেখা গেছে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত নন, এ রূপান্তরের ফলে ভাইরাসটির সংক্রমণে কেমন পরিবর্তন আসতে পারে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনার যত জিনোম সিকোয়েন্সিং হয়েছে এর মধ্যে ৩৫ শতাংশ ক্ষেত্রে দেখা গেছে, ভাইরাসটি ৪৬৫ বার রূপ বদলেছে। এ নিয়ে গবেষণা করছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির ডেভিট হো। তিনি বলেন, আগের ধরনের চেয়ে এর সংক্রমণ পরিস্থিতি গুরুতর হবে বলে মনে হচ্ছে না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



