করোনার ‘বিস্ময়-ওষুধ’ আইভারম্যাকটিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ এএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
আইভারম্যাকটিনকে বলা হয় কোভিডের ‘বিস্ময়-ওষুধ’। কখনো টিকার সমান্তরালে একে দাঁড় করানো হয়। বিশ্বের অনেক দেশের স্বাস্থ্য বিভাগ এ ওষুধের অনুমোদন দিয়েছে। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ ওষুধ সম্পর্কে কিছু মারাত্মক ভুলের তথ্য জানতে পেরেছে। জেনে নিই সেগুলো কী-
বেশ কয়েক বছর ধরে মানুষ ও জন্তু-জানোয়ারের পরজীবীবিরোধী প্রধান ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আইভারম্যাকটিন। কিন্তু মহামারি শুরুর পর এ ওষুধের একটি ভিন্ন ব্যবহারের জন্য চারদিকে রব উঠতে থাকে। অনেকেই কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় এ ওষুধের ব্যবহার চাইলেছ। তারা মনে করেন, করোনায় মৃত্যু ঠেকাতে আইভারম্যাকটিন কার্যকর।
এ নিয়ে এবার উঠেপড়ে লেগে যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য বিভাগগুলো। কিন্তু কোভিড মোকাবেলায় ওষুধটি যে খুব বেশি কার্যকর, তার খুব একটা প্রমাণ তারা পাননি। তাতে কি মানুষের দাবি থেমে আছে? হাজার হাজার টিকাবিরোধীরা দাবি করতে থাকলেন, আইভারম্যাকটিন যেনো করোনা চিকিৎসায় ব্যবহার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অবস্থা তো আরও খারাপ। সেখানে অনেকেই কোভিড মোকাবেলায় ওষুধটি ব্যবহারের পরামর্শ দিতে থাকলেন। এক্ষেত্রে জন্তু-জানোয়ারের জন্য যে আইভারম্যাকটিন ব্যবহৃত হয়, সেটা ব্যবহারের পরামর্শ দিতেও তারা ছাড়লেন না।
গবেষণা বরাত ও বিশ্বাসের উপর ভর করে আইভারম্যাকটিনের ব্যবহার এগিয়ে যেতে থাকলো। কিন্তু এরই মধ্যে বিবিসির এক তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য।
আইভারম্যাকটিনের কার্যকারিতা নিয়ে যে ২৬টি উল্লেখযোগ্য গবেষণা হয়েছে, বিবিসি দাবি করছে, সেগুলোর এক-তৃতীয়াংশই ভুয়া। কোভিড মোকাবেলায় কার্যত কোনো গবেষণায়ই আইভারম্যাকটিনের কার্যকারিতার কথা বলছে না। এ নিয়ে গবেষণায় অংশ নেয়া ড. কাইল শেলড্রিক বলছেন, তারা একটি পরীক্ষায়ও প্রমান পাননি যে আইভারম্যাকটি কোভিডের মৃত্যু ঠেকায়।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে করা বড় পরিসরের এক পরীক্ষায় দেখা গেছে, কোভিডের ক্ষেত্রে আইভারম্যাকটিনের আদৌ কোনো ভূমিকা নেই।
সাধারণভাবে আইভারম্যাকটিনকে নিরাপদ ওষুধ মনে করা হয়। তবে মাঝেমধ্যে এর পার্শ্বপ্রতিক্রিয়ারও খবর পাওয়া যায়। শুরুতে বিশ্বের বিভিন্ন দেশে আইভারম্যাকটিনের ব্যবহার দেখা গেলেও বর্তমানে অনেক দেশে কোভিড মোকাবেলায় এর ব্যবহার স্থগিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে পেরু ও ভারত।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




