করোনার ভারতীয় ধরন দেশে খুব বেশি ছড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৭ মে ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের ভারতীয় ধরন বাংলাদেশে খুব বেশি ছড়ায়নি বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সঠিক সময়ে সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নিয়ে সীমান্ত বন্ধ করায় করোনার ভারতীয় ধরন থেকে বাংলাদেশ এখনো কিছুটা হলেও নিরাপদে আছে।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
করোনা নিয়ন্ত্রণে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহন আরও কিছুদিন বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি মনে করি গণপরিবহন আরও কিছু দিন বন্ধ থাকুক। জেলার ভেতরে চলাচলটা রাখা হয়েছে। আমরা আরও প্রস্তাব করব দূরপাল্লার যানবাহন যেনো আরও বন্ধ রাখা হয়।
জাহিদ মালেক বলেন, আপনারা জানেন, ভারতে করোনার কারণে দৈনিক ৪ হাজার লোক মারা যাচ্ছে। এটা অফিসিয়ালি। আর আনঅফিসিয়ালি আরও তিনগুণ বেশি এবং সংক্রমিত হচ্ছে আরও তিন থেকে চার লাখ লোক। আনঅফিসিয়ালি নাকি এটা আরও বেশি। ভারতীয় ভ্যারিয়েন্ট নাকি খুব এগ্রেসিভ। আমরা জেনেছি, শুনেছি। আমরা দেশেও কিছু পাওয়া গেছে এবং আমরা ট্রেস করেছি। এর মাধ্যমে আমরা দেখেছি যে, না খুব বেশি ছড়ায়নি। এখনো আমরা বলতে পারি খুব বেশি ছড়ায়নি।
মন্ত্রী বলেন, সরকারের সঠিক সময়ে পদক্ষেপ সীমান্ত বন্ধ করে দেয়ায় আমরা মনে করি ভারতীয় ধরন থেকে আমাদের দেশ এখনো কিছুটা হলেও নিরাপদে আছে। সীমান্ত এখনো বন্ধ আছে। আগামীতেও বন্ধ রাখার জন্য আমরা সুপারিশ করছি। যতদিন পর্যন্ত ভারতের অবস্থা মোটামুটি স্বাভাবিক না হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ আমরা সমস্ত বিভাগ নিয়ে কাজ করছি।
করোনার টিকা নিয়ে জাহিদ মালেক বলেন, চীনের যে ভ্যাকসিন এসেছে সেটির প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেয়া শুরু হবে। এ ছাড়া আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। দ্বিতীয় ডোজের জন্য ভারত ও যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। ভারতের কাছে অর্ডার করেছি ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।
তিনি আরও বলেন, যেকোনো ভ্যাকসিন তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। যারা আবেদন করে যাচাই-বাছাই করে। আমাদের সিদ্ধান্ত ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব। যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। তাদের প্রথমে আবেদন দেখে আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে প্রতিবেদন এলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। টিকা উৎপাদন করলেও পাঁচ-ছয় মাসের আগে করা সম্ভব না।
-জেডসি
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



