ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৮:৩১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

করোনার ভ্যাকসিন পেল বিপর্যস্ত মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মেক্সিকো বুধবার করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণ করেছে। মহামারি কোভিড-১৯ রোগ প্রতিরোধে গণহারে টিকা দেয়ার কাজ শুরু করতে তারা এসব ভ্যাকসিন হাতে পেল। এ অঞ্চল জুড়ে করোনাভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে। খবর এএফপি’র।

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের প্রথম ৩ হাজার ডোজ বেলজিয়াম থেকে কুরিয়ার বিমান যোগে মেক্সিকোতে পৌঁছানোর পর সরকার বৃহস্পতিবার টিকা দেয়া শুরুর পরিকল্পনা করে।

মেক্সিকোর শক্তিশালী মাদক চক্রের হাতে পড়া থেকে এসব ভ্যাকসিন রক্ষা নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে টিকাগুলো মেক্সিকো সিটির দক্ষিণে একটি সামরিক স্থাপনায় রাখা হয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে এই মহামারি ভাইরাসের অবসান শুরু হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে এবং ১৩ লাখ ৪০ হাজার লোক আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে প্রকৃত সংক্রমণের সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৩১ জানুয়ারি নাগাদ ফাইজার-বায়োএনটেকের ১৪ লাখ ডোজ ভ্যাকসিন মেক্সিকোতে পৌঁছাবে। মার্কিন এ কোম্পানি মোট ৩ কোটি ৪৪ লাখ ডোজ টিকা মেক্সিকোকে দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর মেক্সিকো হচ্ছে করোনাভাইরাসে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।