করোনার মধ্যে এবার নোরোভাইরাসের হানা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
চীনের দক্ষিণ-পশ্চিমের শিচুয়ান প্রদেশে নতুন ধরনের নোরোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে তুরস্কের আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ভাইরাসটিতে ৫০ শিশু আক্রান্ত হয়েছে।
শিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি কিন্ডার গার্টেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। নোরোভাইরাসের প্রভাবে শিশুরা বমি করতে শুরু করে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এপিডেমিওলজিক্যাল পর্যালোচনা এবং নিউক্লিক এসিড টেস্টের মাধ্যমে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) নিশ্চিত হয়েছে যে, নোরোভাইরাসের কারণেই ওই শিশুদের বমি হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, হাসপাতালে শিশুদের চিকিৎসা চলছে এবং তাদের সবার অবস্থাই স্থিতিশীল।
গত মাসে ভাইরাসটি দক্ষিণ-পূর্বাঞ্চলের লিওনিং এবং দক্ষিণাঞ্চলের শানঝি প্রদেশের বেশ কিছু স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছিল।
নোরোভাইরাস অত্যন্ত সংক্রামক ভাইরাস। এতে আক্রান্ত হলে বমি এবং ডায়রিয়া হয়ে থাকে। সব বয়সী মানুষই এ ভাইরাসে দ্রুত সংক্রামিত হতে পারে। আক্রান্ত ব্যক্তি ভাইরাসটির কয়েক কোটি কণা বহন করতে পারেন এবং এর মধ্য থেকে কয়েকটি কণা অন্য কারো মধ্যে সংক্রামিত হয়ে তাকে অসুস্থ করে দিতে পারে।
এখন পর্যন্ত নোরোভাইরাসের কোনো ভ্যাকসিন বাজারে আসেনি।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











