করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী তরুণরা: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ কমেনি। প্রতিদিনই দুই লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, অনেক তরুণ করোনাভাইরাসের ব্যাপারে অসতর্ক হয়ে পড়েছে এবং সম্প্রতি সংক্রমণে যে উর্ধ্বগতি দেখা যাচ্ছে তার জন্য এটা অংশতঃ দায়ী।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এমনটাই জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের এমন দাবির একদিন আগে ইউরোপে করোনা ছড়ানোর জন্য তরুণদের দায়ী করেছিলেন সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ড. হ্যান্স ক্লুগ। তিনি বলেছিলেন, ইউরোপে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে গেছে। তার মূল কারণ হতে পরে তরুণ-যুবকরা। এবারের সংক্রমণে তরুণদের ভূমিকা থাকতে পারে। ইউরোপের সরকারগুলোর উচিৎ এখনই তরুণ জনগোষ্ঠীকে সঠিক বার্তা দিয়ে সতর্ক করা।
করোনাভাইরাস মহামারির শুরু থেকেই তরুণদের এই স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ তরুণদের করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি। তবে তাদের বেশিরভাগের বড় কোনো ক্ষতি না হলেও তাদের মাধ্যমে বয়স্করা আক্রান্ত হতে পারেন বলে বরাবরই সতর্ক করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এছাড়া, যথাযথ নিরাপত্তা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হলেও হাজিদের হজ করার সুযোগ করে দেয়ার জন্য এ সময় তিনি সৌদি আরবকে ধন্যবাদ জানান। বিষয়টিকে তিনি নিউ নরমাল লাইফের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেছন।এভাবেই নিরাপদে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জীবনকে চালিয়ে নিতে হবে মহামারিকালে।
টেড্রোস ঘেব্রেইয়েসুস বলেন, করোনাভাইরাসের সঙ্গেই মানুষকে বসবাস করা শিখতে হবে। আর এটা করতে হবে নিজেদের ও অন্যদের নিরাপদে রাখার মাধ্যমে। বিশেষ করে যারা উচ্চ ঝুঁকিতে আছেন তাদের। মহামারি মানে এই নয় যে জীবন থেকে থাকতে হবে।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








