ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ২০:১৪:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

করোনায় অতিরিক্ত সচিব তৌফিকুল আলমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার

অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯)

অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯)

করোনায় আক্রান্ত হয়ে অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

কৃষিবিদ ইন্সটিটিউটের মহাসচিব খাইরুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষিবিদ তৌহিদুল আলম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ। শোকবার্তায় জানানো হয়, কৃষিবিদ তৌফিকুল আলম নোটিশ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।