ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২২:১১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। তবে ভলোদিমির ও তাদের দুই সন্তানের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার এক ফেসবুক পোস্টে ওলেনা জেলেনস্কা নিজেই করোনা সংক্রমণের খবর দিয়েছেন।

ওলেনা জেলেনস্কা করোনা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সবকিছুই করেছিলেন। তারপরও শেষ রক্ষা হয়নি। তাই টেস্ট করার পর শরীরে করোনা পজিটিভ হওয়ার পর অনেকটাই অবাক হয়ে যান ইউক্রেনের ফার্স্টলেডি। নিজে যে করোনায় আক্রান্ত এটা বিশ্বাস করতেও অনেকটা সময় নেন তিনি।

ওলেনা লিখেন, আজ আমি করোনাভাইরাস টেস্টের রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বলেন, এটা অপ্রত্যাশিত খবর। বিশেষত এটা ভেবে যে আমি এবং আমার পরিবার সব নিয়ম মেনেছি- মাস্ক, গ্লাভস ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, কিছু বাদ দিইনি।

পোস্টে ইউক্রেনের ফার্স্টলেডি জানান, তিনি সুস্থ অনুভব করছেন। হাসপাতালে ভর্তি হননি। তবে বাড়িতে থাকলেও স্বামী ও সন্তানদের কাছ থেকে আলাদা রয়েছেন। কিন্তু ওলেনা কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন,তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, ইউক্রেনে শুক্রবার ২৯ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮৭০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্টের স্ত্রীসহ ৬৮৩ জনের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৬ জনের।

-জেডসি