ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২৩:০৯:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটির বর্তমান রেলওয়ে মন্ত্রী শেখ রশীদ আহমাদও করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (৮ জুন) হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, দেশটির বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানান, ৬১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি করোনা আক্রান্ত হয়েছেন।

পাকিস্তানে ২০১৭ সালে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আদালত ক্ষমতাচ্যুত করলে আব্বাসি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সোমবার দলটির পক্ষ থেকে আরও বলা হয়, করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিজ বাড়িতে আইসোলেশনে গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এছাড়া রেলওয়ে মন্ত্রী শেখ রশীদ আহমদও করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছেন।

-জেডসি