করোনায় আক্রান্ত ভারতীয় নারী, চিকিৎসা ব্যয় ১ কোটি রুপি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
চীনে করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয় নারী প্রিতী মাহেশ্বরী, চিকিৎসায় প্রয়োজন ১ কোটি রুপি
চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনে বসবাস করা ভারতীয় এক নারী। তার চিকিৎসার জন্য এক কোটি রুপি প্রয়োজন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচারমাধ্যম ‘ইন্ডিয়া টিভি’।
ভাইরাসে আক্রান্ত ওই নারীর নাম প্রিতী মাহেশ্বরী। তিনি চীনের শেনজেন শহরে 'ইন্টারন্যাশনাল স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি’ স্কুলের শিক্ষকতা করতেন। তিনি করোনাভাইরাস নিউমোনিয়া টাইপ-১ এ আক্রান্ত হয়ে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, একাধিক অঙ্গ অকার্যকর সিন্ড্রোম (এমওডিএস) এবং সেপটিক শকে ভুগছেন।ওই নারী বর্তমানে চীনের শেনজেন শহরের ‘শেকো’ হাসপাতালে ভর্তি আছেন। কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় তার রক্ত পরিশোধন প্রক্রিয়া চলছে।
তার অসুস্থের খবরে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসকে সাহায্যের আবেদন জানিয়েছে ভারতে বসবাস করা তার পরিবার।
বেঙ্গালুরে অ্যামাজনে চাকরিরত তার ভাই জানান, তার চিকিৎসার ব্যয় দিন দিন বাড়ছে। তার চিকিৎসার জন্য ১০ লাখ চীনা ইউয়ান প্রয়োজন যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি রুপি।
এ দিকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ভারতের চারটি রাজ্যে ১১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ‘কিছু উপসর্গ’ তাদের মধ্যে দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
চীন থেকে ভারতে ফেরা ওই ১১ ব্যক্তির শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ মিলেছে। ফলে স্বাভাবিক জনজীবন থেকে আলাদা করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। এখন পর্যন্ত কেরালায় সাতজন, মুম্বাইয়ে দুজন এবং বেঙ্গালুরু ও হায়দরাবাদে একজন করে ব্যক্তির শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেছে।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











