ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৪:৩৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।সোমবার এক টুইটবার্তায় নিজেই জানিয়েছেন, তার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন প্রণব মুখার্জি। আর করোনা পরীক্ষাও করিয়ে নিতে অনুরোধ করেছেন তিনি।

প্রণব জানান, অন্য একটি চিকিত্‍‌সার জন্য হাসপাতালে গিয়ে আজ আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের কাছে অনুরোধ করছি যেন তারা নিজেদের আইসোলেশনে রাখেন এবং কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন।

গত সপ্তাহে কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্র: এনডিটিভি


-জেডসি