করোনায় আক্রান্ত হলেই পাবেন কোটি টাকা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বে প্রতিনিয়ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। এর আতঙ্ক থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না মানুষ। এমন পরিস্থিতিতে বিমান যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
বিজনেস ইনসাইডার’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্স তাদের বিমানে যাত্রার সময় কোনো যাত্রী করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসার খরচ দেবে। যাত্রীরা ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থা।
এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বিমানে যাওয়ার সময় কোনো যাত্রী করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসার খরচ বাবদ এক লাখ ৭৬ হাজার ডলার পর্যন্ত দেবে তারা। যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। শুধু তাই নয়, মৃদু উপসর্গযুক্ত করোনা আক্রান্ত যাত্রীদের ক্ষেত্রে হোটেলে কোয়ারেন্টাইনে থাকার খরচ বাবদ প্রতিদিন ১১৮ ডলার করে দেবে সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, এই ভর্তুকির শর্তগুলো এমিরেটস এয়ারলাইন্সের টিকিট কেটে বিমানে ওঠার পর ৩১ দিন পর্যন্ত প্রযোজ্য হবে। এই ৩১ দিনের মধ্যে অন্যত্র ভ্রমণ করলেও ওই যাত্রী এই ভর্তুকির আওতায় থাকবেন।
তবে শুধুমাত্র চিকিৎসার খরচই নয়, এই ৩১ দিনের মধ্যে কোনো যাত্রীর করোনায় মৃত্যু হলেও তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এক হাজার ৭৬৫ ডলার দেবে সংস্থাটি।
তবে করোনা পরীক্ষার খরচ বহন করতে হবে যাত্রীকেই। রিপোর্ট পজিটিভ হলে যাত্রীকে ওই রিপোর্ট নিয়ে এই খরচের অনুমোদন পেতে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে।
লকডাউনের প্রভাবে আন্তর্জাতিক ভ্রমণ প্রায় ৯০ শতাংশ কমে গেছে। যার প্রভাব পড়েছে আকাশপথের পরিবহন ব্যবসায়ও। তাই এবার যাত্রীদের সুরক্ষার বাড়তি দায়িত্ব নিয়ে নিজেদের ব্যবসা ফেরাতে চাচ্ছে এমিরেটস।
-জেডসি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা











