ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৫:৫৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

করোনায় আজও ১১৪ জনের প্রাণ গেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঘাতক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।

এর আগে গতকাল মঙ্গলবারও করোনায় ১১৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন করোনা শনাক্ত হন ৫ হাজার ২৪৯ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জনে।  মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৩৪৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৬৪০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪ জন, চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১৩, খুলনায় ১৩, বরিশালে ৪, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহের ৬ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।