ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৪:৫৯:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

করোনায় আফ্রিকার ৫ কোটি মানুষ দুর্ভিক্ষে পড়তে পারে: এএফডিবি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের কারণে যে মহামারী দেখা দিয়েছে তাতে আফ্রিকা মহাদেশের প্রায় পাঁচ কোটি মানুষ মারাত্মক রকমের দুর্ভিক্ষে পড়তে পারে বলে জানিয়েছে আফ্রিকান উন্নয়ন ব্যাংক বা এএফডিবি।

মঙ্গলবার ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা মহাদেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এরইমধ্যে আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে কম আয়ের মধ্যে রয়েছে এবং এই পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করতে পারে।

গতকাল ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওশেনিয়া অঞ্চলের পরেই আফ্রিকা মহাদেশ হচ্ছে করোনা ভাইরাসের মহামারীতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত অঞ্চল। এই মহাদেশে এ পর্যন্ত পাঁচ ৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে এবং ১১,৭০০ মানুষ মারা গেছে।

তবে করোনাভাইরাস মোকাবেলার জন্য যে লকডাউন দেয়া হয়েছে তাতে আফ্রিকা মহাদেশের স্বাস্থ্যব্যবস্থা এবং মানুষের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব ধরনের মানুষের আয় রোজগার কমে গেছে এবং মহাদেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। বহু দেশের বার্ষিক জিডিপি কমে গেছে।

-জেডসি