ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২৩:৩০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

করোনায় আরও ১১ জনের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০২ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৬৯৯ জন।

১০ অক্টোবর সকাল ৮টা থেকে ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৫৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬৩৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৫৭ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৭ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।