ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৫:৪২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

করোনায় আরও ২৪ জনের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৩৩৭ জন।

২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ১৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ২১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ৩ জন এবং রংপুর বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।