করোনায় আরো একজন পুলিশের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) রাসেল বিশ্বাস
পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) রাসেল বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকা ইমপালস হালপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকা ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল বিশ্বাস মারা যান।
পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষা জীবনে এই পুলিশ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন। তার জন্মস্থান বাগেরহাট জেলায়। তিনি ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
মৃত্যুর আগ পর্যন্ত রাসেল বিশ্বাস বিশেষ পুলিশ শাখা (এসবি) ঢাকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে বাবা, মা, ভাই, বোনসহ স্ত্রী এবং একমাত্র শিশু ছেলে রেখে গেছেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের মোট সাড়ে ৩ হাজারের বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১ হাজার ১২ জনই ডিআইজি-এসপিসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। আর করোনা আক্রান্তদের মধ্যে ১৫ জন মারা গেছেন।
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











