ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:২৯:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

করোনায় আরো ৩৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ২৮৪ জনে। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৪৫৭ জনের শরীরে। এতে দেশে এখন পর্যন্ত মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হলো ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ২৭ হাজার ৫১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার কমে ৭.৫০ শতাংশ হয়েছে। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩.৬০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২.৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৬ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৩৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৮৮৪ জন ও নারী ৩ হাজার ৪০০ জন। এছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

-জেডসি