ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২২:৫১:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনায় একদিনে আক্রান্ত ৫ লাখ ৭৫ হাজার, মৃত্যু ৮৮১১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মৃত্যুর সারিও দীর্ঘ হচ্ছে। গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ৮১১ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৮৪১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ১৮ হাজার ৪৪ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৮৯১ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ১২ লাখ ২৬ হাজার ৩৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ২৫৬ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৮ লাখ ১৪ হাজার ৯০২ জন এবং মারা গেছে ১ লাখ ২৯ হাজার ৬৭৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৭৩ জনের।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪৪ হাজার ২৪৬ জন।

পঞ্চম স্থানে উঠে আসা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৯ লাখ ৩ হাজার ২৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮৩৪ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৪ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৭৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

-জেডসি