করোনায় একদিনে বিশ্বজুড়ে আক্রান্ত লক্ষাধিক; মৃত্যু ৩১৯১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১ জুন ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ঙ্কর রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে এক লাখ ৮ হাজার ৭৬৭ জন। সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এসময় মৃত্যু হয়েছে আরো ৩ হাজার ১৯১ জনের। এর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৬৯৭ জনে। আর সুস্থ হয়েছে ২৮ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ৬৩৮ জন করোনায় মারা গেছে। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক লাখ ৬ হাজার ১৯৫ জন করোনায় মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।
করোনায় গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। এসময় দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৪৮০ জনের। সবমিলিয়ে ব্রাজিলে এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৪ জন করোনায় মারা গেছে। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৮৪৯ জন।
যুক্তরাষ্ট্রের পর একক দেশ হিসেবে সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে মারা গেছে ১১৩ জন। আর সবমিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।
সর্বমোট মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরই রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৫ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ ৩৩ হাজার মানুষ।
এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের দিক দিয়ে এখনও তৃতীয় অবস্থান ধরে রেখেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৯ হাজার ২৬৮ ও ১৩৮ জনের। সবমিলিয়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫ হাজার ৮৪৩ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৯৩ জনের।
গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে মৃত্যু কমেছে স্পেন ও ফ্রান্সে। এসময়ের মধ্যে দেশটিতে যথাক্রমে ২ জন ও ৩১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে স্পেন ও ফ্রান্সে মৃত্যু হয়েছে যথাক্রমে ২৭ হাজার ১২৭ ও ২৮ হাজার ৮০২ জনের।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







