করোনায় একদিনে শনাক্ত দুই লাখ ২২ হাজার, মৃত্যু ৫৪০৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের ফের রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। গত ২৪ ঘণ্টায় প্রায় দুই লাখ ২২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। গত একদিনে এ তালিকায় আরো যোগ হলো পাঁচ হাজার ৪০৪ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৪০৫ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ লাখ ৮৭ হাজার ৩৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ১৯৯ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৪২ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৫৯ হাজার।
যুক্তরাষ্ট্রে গত একদিনেও মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি। ২৪ ঘণ্টায় আরো ৬১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩২ লাখ ১৯ হাজার ৯৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮২২ জনের।
মেক্সিকোতে একদিনের ব্যবধানে প্রাণ গেছে আরো ৭৮২ জনের। এ পর্যন্ত দেশটিতে ৩৩ হাজারের বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত পৌনে ৩ লাখ। হঠাৎই একদিনে সোয়া ২শ’ মৃত্যু হয়েছে ইরানে। ২শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে কলম্বিয়া, পেরু, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি ও ইরাক।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
-জেডসি
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ











